সকল মেনু

‘একাত্তরের মতোই দেশকে মেধাশূন্য করার চেষ্টা চলছে’ : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুরুতর অভিযোগ তুলেছেন যে ১৯৭১ সালের মতোই পরিকল্পিতভাবে দেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার চেষ্টা চলছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মেধাশূন্য করার ষড়যন্ত্র

আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয়ের আভাস পেয়ে যেমন বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এখন দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের লক্ষ্যবস্তু করছে।

তিনি সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে বলেন, এরই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, “হাদি ভাই বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জানতে পেরেছি, আরও অনেককে ‘হিট লিস্টে’ রাখা হয়েছে।”

স্মরণ ও শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে আমরা প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসছি।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×