সকল মেনু

জুনের প্রথম সপ্তাহে আমেরিকা সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনব্যাপী পঞ্চম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তাঁর সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ৮ জুন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ মোট পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি দল এই সফরে অংশ নেবেন। আগামী ৭ ও ৮ জুন জাতিসংঘ সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী অপর তিন কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

এবারের সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আইনশৃঙ্খলা সহযোগিতা, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এছাড়া আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও অভিজ্ঞতাও তুলে ধরা হবে।

উল্লেখ্য, এবারের পঞ্চম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থাগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেবেন। জাতীয় ও আন্তর্জাতিক পুলিশিং ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন শক্তিশালী করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×