কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ডিবি পুলিশ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্দেশ্যে ‘জয় বাংলা ব্রিগেড’-এর হয়ে বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন বলেও জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।