সকল মেনু

সংসদ মসজিদে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারিয়ে ফেলেছেন। সোমবার রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মজার ভঙ্গিতে এই ঘটনা জানিয়েছেন তিনি।

পোস্টে হানজালা লিখেছেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল। নামাজ শেষে দেখি আমার জুতাটা আর নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে। তিনি আরও লিখেছেন, এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়েছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৮৫ ভোটের ব্যবধানে জয়ী হন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এই নির্বাচনে সবচেয়ে কম ভোটের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েন তিনি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×