সকল মেনু

স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার ২৫ মার্চ ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ২৬ মার্চ সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না।

এ সময় আগারগাঁও, বেগম রোকেয়া সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ডাইভারশন কার্যকর করা হবে।

ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে, যার কারণে ওই এলাকাতেও যান চলাচলে প্রভাব পড়তে পারে।

ডিএমপি নাগরিকদের অনুষ্ঠানগুলো ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। জাতীয় প্যারেড স্কয়ার কেন্দ্রিক যান চলাচল ব্যবস্থাপনা:জাতীয় প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত নিম্নোক্ত সড়কসমূহে অন্য কোনো যানবাহন চলাচল করবে না। বেগম রোকেয়া সরণির আগারগাঁও লাইট ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড আগারগাঁও লিংক রোড, সৈয়দ মাহাবুব মোরশেদ রোডের শিশুমেলা ক্রসিং হতে আগারগাঁও ক্রসিং, জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং পুরাতন গণভবন হতে উড়োজাহাজ ক্রসিং।

নিম্নবর্ণিত ক্রসিং সমূহে যানবাহনের ডাইভারশন বলবৎ করা হবে: প্রধানমন্ত্রীর কার্যালয় ক্রসিংয়ের পশ্চিম প্রান্ত, আগারগাঁও লাইট ক্রসিংয়ের পূর্ব ও পূর্ব-দক্ষিণ প্রান্ত, শিশুমেলা ক্রসিং হতে সৈয়দ মাহাবুব মোরশেদ রোড আগারগাঁও, জুলাই স্মৃতি যাদুঘর ক্রসিং পুরাতন গণভবন, খেজুরবাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং।

যান চলাচল ব্যবস্থাপনা: জাহাঙ্গীরগেট হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পশ্চিম প্রান্ত হয়ে আগারগাঁও লাইট ক্রসিং ও বিআইসিসি ক্রসিংগামী যানবাহনসমূহ বিজয়সরণি রাইট টার্ন করে উড়োজাহাজ ক্রসিং ও লেকরোড হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে। মিরপুর-১০ হতে বেগম রোকেয়া সরণি হয়ে মহাখালী, বিজয়সরণি, ফার্মগেট, ধানমন্ডি, নিউমার্কেটগামী যানবাহনসমূহ আগারগাঁও লাইট ক্রসিং হতে রাইট টার্ন করে শিশুমেলা দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে।

ফার্মগেট ও বিজয়সরণি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে মিরপুর অভিমুখে চলাচলের পরিবর্তে খেজুরবাগান হয়ে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর রোড হয়ে চলাচল করবে। ধানমন্ডি হতে আগত যানবাহনসমূহ রোকেয়া সরণি হয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ অভিমুখে চলাচলের পরিবর্তে মিরপুর রোড-টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।

নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, যানজট এড়াতে উপরোক্ত ডাইভারশন ও বিকল্প রুট অনুসরণ করতে। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×