ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কাউকে অবহিত না করে আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ভূমি অফিস পরিদর্শনে যান। বুধবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই কার্যালয়ে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখতে পান যে সরকার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অফিস তালাবদ্ধ রয়েছে এবং কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নেই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে তালা খুলে দেন। প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করলেও তখনো কোনো কর্মকর্তা আসেননি। এই ঘটনাকে তিনি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন এবং উপস্থিত সাংবাদিকদের সামনে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন যারা রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবায় বিঘ্ন ঘটাবেন তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন মাঠ পর্যায়ের এমন উদাসীনতা সরকারের জনসেবামূলক লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জন্য কাজ করতে দায়বদ্ধ। সরকারি দপ্তরে অনিয়ম দুর্নীতি বা দায়িত্বহীনতা কোনোভাবেই সহ্য করা হবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।