সকল মেনু

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণ প্রদান থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান-এর কাছে চিঠি পাঠিয়েছেন। সোমবার (২ মার্চ ২০২৬) এই চিঠি প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের (জুলাই বিপ্লব) সময় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছিলেন। একইসঙ্গে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এবং এখনও সেই বিষয়ে অনুতাপ প্রকাশ করে কোনো বিবৃতি দেননি। এছাড়া, ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন এবং প্রকৃত সত্যকে মিথ্যাভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। ফলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আইনি অধিকার হারিয়েছেন বলে চিঠিতে দাবি করা হয়েছে।

চিঠির শেষে জুলাই বিপ্লবের চেতনা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে রাষ্ট্রপতিকে সংসদ অধিবেশন আহ্বান বা ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বিকল্পভাবে, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান করা যেতে পারে অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামতো যথাযথ পদক্ষেপ নিতে পারেন—এমন প্রস্তাবও দেওয়া হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×