পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
শুভেচ্ছা বার্তায় ড. ইউনূস বলেন, রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা এবং আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ। এই পবিত্র মাস মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও উচ্চ নৈতিকতার বার্তা নিয়ে আসে।
তিনি সকলকে এ মাসে ধৈর্য, সহনশীলতা এবং পারস্পরিক সহানুভূতির চর্চা করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, রমজানের এই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সবাই সমাজে ন্যায়বিচার, সাম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও বেশি সচেষ্ট হবেন।
তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। বার্তার শেষে মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।