সকল মেনু

গ্যাসের চাপ খুবই কম থাকায় তিতাসের দুঃখ প্রকাশ

রক্ষণাবেক্ষণের কারণে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ খুবই কম থাকবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন এলাকার সকল শ্রেণির গ্রাহক (আবাসিক, বাণিজ্যিক, শিল্প ইত্যাদি) প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×