সকল মেনু

ভোট দিয়ে ভোটারদের যে আহ্বান জানালেন আজহারী

জনপ্রিয় ইসলামী স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী একটি সুষম ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেছেন: “আমি ভোট দিয়েছি। আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।”

এর আগে আরেকটি পোস্টে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, কয়েকটি বিষয়ে আপত্তি থাকলেও গণভোটের অধিকাংশ প্রস্তাবই ইতিবাচক। সামগ্রিক বিবেচনায় এতে ‘হ্যাঁ’ দেওয়াই বাংলাদেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর এবং তুলনামূলকভাবে উত্তম বিকল্প। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তীতে জুলাই সনদের নামে মূল্যবোধবিরোধী কোনো আইন চালু করার চেষ্টা হলে দেশের ধর্মপ্রাণ জনগণ ইনশাআল্লাহ তা রুখে দেবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×