পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই এক মাস অফিস নতুন সময় অনুযায়ী চলবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে জোহরের নামাজের জন্য।
তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে (ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।