যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) ঢাকার সেনাসদরে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই সাক্ষাতের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে উভয়পক্ষ পরস্পরকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও কথা হয়।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি, ২০২৬ নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পৌঁছান। তিনি ২০১৯-২০২১ সালে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তাঁর অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক কমান্ডে ফরেন পলিসি অ্যাডভাইজর, ফিলিপাইন, এল সালভাদর, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে মিশন এবং স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ পদে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।