সকল মেনু

ওসমান হাদির মামলার বিষয়ে সংবাদ সম্মেলনে আসছে ডিএমপি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার সর্বশেষ অগ্রগতি জানাতে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকালে সংবাদ সম্মেলন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংবাদ সম্মেলনটি ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে কথা বলবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শফিকুল ইসলাম। সূত্র জানায়, এই সংবাদ সম্মেলনে মামলার চার্জশিট জমা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

এর আগে সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এ পর্যন্ত মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই এ মামলায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় শরিফ ওসমান বিন হাদি নিহত হন। তার হত্যার প্রতিবাদে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করে আসছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×