আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, সুরভী শিগগিরই প্রতিকার পাবেন।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’
এদিকে, একই দিন গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। সকালে তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ আসে। আদালত প্রাঙ্গণে তার সমর্থকরা বিক্ষোভও প্রদর্শন করেন।
সুরভীকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে অভিযোগ করছেন যে, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।