সকল মেনু

মহান বিজয় দিবস: জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এই রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হয়।

সকাল ৬টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এদিকে, বিজয়ের ৫৫ বছর উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় লেগেছে উৎসবের ছোঁয়া। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরো ঢাকা শহর বর্ণিল আলোয় সেজে উঠেছে। লাল-সবুজের মনোমুগ্ধকর আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়ক, যা মুগ্ধ করেছে নগরবাসীকে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×