ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত–এর সভাপতিত্বে উপজেলার মুশুল্লী ইউনিয়নের শুভখিলা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নান্দাইল উপজেলা প্রশাসনিক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সাংবাদিক এবি সিদ্দিক খসরু, ফয়সাল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।