সকল মেনু

বাংলাদেশ সরকারের জরুরি সহায়তা শ্রীলঙ্কায়

ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’-র তাণ্ডব এবং এর ফলস্বরূপ সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ সরকার জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শ্রীলঙ্কার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এই সহায়তার মধ্যে ছিল মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জরুরি ওষুধ, তাঁবু এবং বন্যা মোকাবিলায় সহায়ক বিভিন্ন সরঞ্জাম। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস আনুষ্ঠানিকভাবে সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই সামগ্রী হস্তান্তর করেন।

ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’ দেশটিতে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকা এখনো বন্যার পানিতে ডুবে আছে। এমন বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে আসা এই তাৎক্ষণিক সাহায্যকে শ্রীলঙ্কার সরকার গভীর কৃতজ্ঞতা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেছে।

তারা মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এই কার্যক্রমটি দ্রুত সম্পন্ন করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×