সকল মেনু

খালেদা জিয়ার জন্য দেশজুড়ে দোয়া চাইল অন্তরবর্তী সরকার

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার দেশব্যাপী বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার দেশের সকল মসজিদে জুমার নামাজের পর তাঁর জন্য বিশেষ দোয়ার আয়োজন করতে হবে। একই সঙ্গে, অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে। মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট রীতি ও আচার অনুযায়ী একই দিনে বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

সরকার দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সাবেক এই রাষ্ট্রপতির সহধর্মিণীর রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া ও প্রার্থনায় শামিল হওয়ার জন্য অনুরোধ করেছে।

বিভিন্ন রাজনৈতিক মহল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, যা মানবিক এবং রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×