বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার ঘোষণা করা হয়েছে। আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ (বৃহস্পতিবার) দুপুর ১২:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
এই মহড়ার মূল উদ্দেশ্য হলো ভিআইপি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকলগুলো অনুশীলন করা। সামরিক বাহিনীর এই মহড়া ০৪ ডিসেম্বর দুপুর ১২:০০ ঘটিকা থেকে ১৬:০০ ঘটিকা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি খোলা মাঠে অনুষ্ঠিত হবে।
এসএসএফ সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে, এটি একটি রুটিন নিরাপত্তা অনুশীলন এবং জনসাধারণের মধ্যে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক সৃষ্টি না হয়, সে জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ এই মহড়া নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।