সকল মেনু

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, বর্তমান দায়িত্ব শেষ করার পর তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়তে পারেন। স্থানীয় সময় বুধবার (২০ মে) ইউএস কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, ইসরাইলের জনগণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, যেখানে সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ। এটি তো বেশ ভালো একটি সংখ্যা। তবে তিনি কোন জরিপের কথা বলছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এবং হোয়াইট হাউস থেকেও এই বক্তব্যের ওপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরান যুদ্ধকে ঘিরে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিাহুর প্রতি তার দৃঢ় সমর্থন বজায় রেখেছেন।

ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি ভালো আছেন এবং খুবই ভালো মানুষ। আমি যা চাই, তিনি তাই করবেন। আমার কাছে তিনি দারুণ একজন মানুষ। এর মাত্র একদিন আগেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তারও দুই দিন আগে তিনি উল্লেখ করেছিলেন যে, যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য সমঝোতার অগ্রগতি হওয়ায় তিনি সাময়িকভাবে হামলার সিদ্ধান্ত স্থগিত করেছিলেন।

নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মনে হয় ইসরাইলে তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে ধরনের সম্মান দেওয়া উচিত, তা দেওয়া হচ্ছে না।

তথ্যসূত্র: ইউএসএ টুডে

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×