হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে। বুধবার (৬ মে) হিজবুল্লাহ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা ১৭টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে।
হিজবুল্লাহর যোদ্ধারা আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ এবং আয়তা আল-শাবসহ বিভিন্ন এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও তাদের সামরিক যানবাহনের ওপর এই আক্রমণ চালায়। হামলার মূল লক্ষ্য ছিল ইসরাইলি বাহিনীর অবস্থান ও সমাবেশস্থলগুলোকে ধ্বংস করা।
প্রত্যক্ষ যুদ্ধের পাশাপাশি ইসরাইলি সামরিক সরঞ্জাম ও অবকাঠামোতেও আঘাত হানা হয়েছে। আল-কুজা এলাকায় একটি ইসরাইলি পার্সোনেল ক্যারিয়ারে (সেনা বহনকারী যান) ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল-কান্তারা এলাকায় ইসরাইলি বাহিনীর নবনির্মিত একটি কমান্ড সেন্টার ড্রোন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস করার দাবি করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসন প্রতিহত করতেই এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এই তীব্র পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।
ফন্ট সাইজ:
0Shares
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।