সকল মেনু

ইরানে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যুদ্ধবিরতির একদিন না পেরোতেই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে- দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি ‘বাস্তবসম্মত চুক্তি’ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আশপাশে মোতায়েন থাকবে।

তিনি বলেন, মার্কিন জাহাজ, যুদ্ধবিমান এবং সেনাসদস্যরা অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদসহ পুরোপুরি প্রস্তুত রয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত এবং প্রাণঘাতী হামলা চালানো যায়। তার মতে, একটি কার্যকর চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই সামরিক উপস্থিতি বজায় থাকবে।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, যদি কোনো কারণে চুক্তি না হয়—যদিও তিনি এটিকে খুবই অসম্ভব বলে মনে করেন—তাহলে সংঘাত শুরু হবে, যা আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় ও শক্তিশালী হবে।

তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র না রাখা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে।

শেষে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে এবং পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছে—“আমেরিকা ফিরে আসছে।”

সূত্র: মিডল ইস্ট আই।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×