মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে তার পদ থেকে অপসারণ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প লেখেন, “পাম বন্ডি যুক্তরাষ্ট্রের একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। গত এক বছর তিনি নিষ্ঠার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। আমরা পামকে ভালোবাসি। তিনি এখন বেসরকারি খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব নেবেন।”
তিনি আরও জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র জানায়, এপস্টিন-সংক্রান্ত নথিপত্রের হ্যান্ডলিং নিয়ে ট্রাম্পের অসন্তোষ ছিল অন্যতম কারণ। তবে পোস্টে ট্রাম্প এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।
এর আগে ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোমকেও বরখাস্ত করেছিলেন। সংবাদমাধ্যমের খবর অনুসারে, তিনি বর্তমানে ইপিএ প্রধান লি জেলডিনকে বিচার বিভাগের শীর্ষ পদে নিয়োগের কথা ভাবছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।