সকল মেনু

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার (১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে প্রতিহত করে। ড্রোনটি ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তবে নিহতের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×