সকল মেনু

ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে তা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। তবে এর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি করোনা মহামারীর (কোভিড-১৯) ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মস্কোতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এসব মন্তব্য করেন। পুতিন বলেন, এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে আন্তর্জাতিক লজিস্টিকস ও পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি (হাইড্রোকার্বন), ধাতু এবং সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে। ফলে বিশ্ববাজারে এসব পণ্যের সংকট তৈরি হতে পারে এবং দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

বৈঠকে পুতিন উল্লেখ করেন, অনেক বিশেষজ্ঞ এই সংঘাতের সম্ভাব্য প্রভাবকে করোনা মহামারীর সঙ্গে তুলনা করছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, মহামারী যেমন বিশ্বের প্রতিটি মহাদেশের উন্নয়নের গতিকে স্তিমিত করে দিয়েছিল, বর্তমান সংঘাতও বিশ্ব অর্থনীতিতে অনুরূপ স্থবিরতা নিয়ে আসতে পারে।

সংঘাতের ভবিষ্যৎ নিয়ে পুতিন বলেন, “এই মুহূর্তে এর সঠিক পরিণতি অনুমান করা অত্যন্ত কঠিন। এমনকি যারা সরাসরি এই সংঘাতের সঙ্গে জড়িত, তারাও হয়তো পুরোপুরি বুঝতে পারছেন না শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×