সকল মেনু

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি কুয়েত নিউজ এজেন্সি (কুনা)-কে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুসারে হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনায় কিছু ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, হামলার পরপরই কর্তৃপক্ষ জরুরি প্রোটোকল চালু করেছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বর্তমানে আগুন নেভানোর কাজ করছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×