সকল মেনু

আরব দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে হামাসের আহ্বান

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধ রাখতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার ১৪ মার্চ এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তবে একই সঙ্গে তারা ইরানকে অনুরোধ করেছে যেন প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-আমেরিকা জোটের সংঘাত শুরু হওয়ার পর এটিই হামাসের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

হামাস আরও বলেছে যে, ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষের অন্যতম অংশীদার হিসেবে হামাস মনে করে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়া পুরো অঞ্চলের সামগ্রিক স্বার্থে অত্যন্ত জরুরি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×