বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। আলজাজিরার বরাতে শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানা গেছে।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মানামার ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস নামক বাণিজ্যিক কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। ওই কমপ্লেক্সে শহরের ইসরায়েলি দূতাবাস অবস্থিত থাকায় এটিকে টার্গেট করা হয়েছে। তবে ইরানি ড্রোনটি লক্ষ্যে পৌঁছানোর আগেই বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মানামার ওই এলাকার কাছে একটি ইরানি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনা ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস কমপ্লেক্সের আশপাশে ঘটেছে। এই হামলা চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অংশ, যেখানে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের জবাবে গালফ অঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।