ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদে আছেন। তার ঘনিষ্ঠ এক সহযোগী রোববার ১ মার্চ বার্তাসংস্থা আনাদোলুকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সহযোগী জানান, তিনি আহমাদিনেজাদের সঙ্গে সরাসরি যোগাযোগে আছেন এবং সবকিছু ঠিকঠাক চলছে।
শনিবার ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হলে গুজব ছড়িয়ে পড়ে যে আহমাদিনেজাদও নিহত হয়েছেন। এই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আহমাদিনেজাদ বেঁচে আছেন।
সহযোগী আরও জানান, গতকাল তার নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন, যারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন। আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত ছিল। সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।