সকল মেনু

কোয়েল হয়তো ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন: রুদ্রনীল ঘোষ

ভারতের রাজ্যসভার সদস্যপদ থেকে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ। তার মতে, কোয়েল হয়তো এমন একটি পথে পা রেখেছিলেন, যার বাস্তবতার সঙ্গে তার ধারণার মিল ছিল না। চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল। কিন্তু মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার তিনি পদত্যাগ করেন। এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

শনিবার আবার হাওয়া বদল সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে নিজের মতামত জানান রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, কোয়েল অত্যন্ত ভদ্র ও সজ্জন একজন মানুষ। মানুষের জানা ও অজানার মাঝখানে অনেক সময় কিছু সিঁড়ি থাকে। হতে পারে তিনি কোনো ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন। পরে তার মনে হয়েছে, এই সিঁড়ি তো তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, যেখানে যাওয়ার কথা তিনি ভেবেছিলেন। কোয়েলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রুদ্রনীল আরও বলেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং নিজের বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন। রুদ্রনীলের চোখে কোয়েল অত্যন্ত রুচিশীলা, গুণী এবং একজন প্রিয় মানুষ।

এদিকে নিজের সিনেমা আবার هوا বদল নিয়ে কথা বলতে গিয়ে অতীতের নানা প্রতিবন্ধকতার প্রসঙ্গও তোলেন রুদ্রনীল। তার দাবি, ছবিটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু মানুষের কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, যারা ছবিটি মুক্তি পেতে দেয়নি, মানুষ এখন তাদের ভুলে গেছে। কিন্তু সব বাধা পেরিয়ে আবার হাওয়া বদল দর্শকদের সামনে এসেছে এবং এই সিনেমা মানুষের মুখে হাসি ফোটাবে।

প্রিমিয়ার অনুষ্ঠানে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও তৃণমূল নেতা কুণাল ঘোষকে নিয়েও কথা বলেন রুদ্রনীল। কুণাল ঘোষকে নিজের কাছে এক বিস্ময়ের নাম বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ডিম-রাজনীতি ও ডিম অপচয়ের বিরোধিতা করে রুদ্রনীল বলেন, ডিমের ব্যবহার হওয়া উচিত অমলেট বা সেদ্ধ তৈরির জন্য, এভাবে ডিম নষ্ট করা একদমই উচিত নয়।

কোয়েল মল্লিকের এই দ্রুত পদত্যাগ নিয়ে ওপার বাংলায় নানা জল্পনা চললেও, অভিনেত্রীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×