সকল মেনু

রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে পদত্যাগ করেছেন। গত কদিন ধরে চলা রাজনৈতিক গুঞ্জনকে সত্যি করে তিনি রাজ্যসভার সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১১ জুন) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন কোয়েল।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলটির অন্দরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে এখন ৯ জনে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে দলটির আরও কয়েকজন রাজ্যসভা সদস্য পদত্যাগ করতে পারেন।

উল্লেখ্য, ক্যারিয়ারের দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরেই ছিলেন বাণিজ্যিক সিনেমার এক সময়ের শীর্ষ এই অভিনেত্রী। ফলে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় যখন তার নাম প্রকাশ করা হয়, তখন অনেকেই চমকে গিয়েছিলেন। পরবর্তীতে গত এপ্রিল মাসে দিল্লি গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

শপথ নেওয়ার পর কোয়েল গণমাধ্যমকে বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।”

তবে শপথ নেওয়ার মাত্র দুই মাসের মাথায় তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক জটিল রাজনৈতিক পরিস্থিতি এবং বিধানসভা নির্বাচনের ভরাডুবির জেরে শেষ পর্যন্ত রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×