সকল মেনু

বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে যখন দূরত্ব তৈরি হয়েছিল, ঠিক তখনই অভিনেতার পরিবার তাঁর বিয়ের জন্য পাত্রী খুঁজছে বলে জোর গুঞ্জন ওঠে। সেই সময়ে পাত্রী হিসেবে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে সামাজিক মাধ্যমে নানা চর্চা হয়। এবার শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আবারও আলোচনায় এলেন মিষ্টি জান্নাত।

শবনম বুবলীকে কন্যাসন্তান জন্মের অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।”

তবে শুধু অভিনন্দন জানিয়েই থামেননি তিনি। পোস্টে শাকিব খানকে ট্যাগ করে রহস্যময় এক ইঙ্গিত দিয়ে মিষ্টি জান্নাত আরও লেখেন, “এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।” তাঁর এই মন্তব্য শাকিব-ভক্তদের মনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকের ধারণা, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি জান্নাত স্পষ্ট করেননি।

এদিকে মিষ্টির এই রহস্যময় পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ রসিকতা করে শাকিবের সেই সম্ভাব্য সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নামই টেনে এনেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, “নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।” এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রসিকতার ছলে উত্তর দেন, “দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।”

উল্লেখ্য, পুত্র শেহজাদ খান বীরের পর এবার কন্যাসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবর জানান তিনি। এই কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা হলেন। নতুন অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×