সকল মেনু

সৎ থাকলে দেশ ছাড়তে হয় না: অনন্ত জলিল

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা রাজনীতিতে আসছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানিয়েছেন, তাঁর স্ত্রী বর্ষা শিগগিরই রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবামূলক কাজ করে আসছেন। তাই তাঁর রাজনীতিতে আসা উচিত বলে মনে করেন তিনি।

অনন্ত জলিল বলেন, “টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। আমি আবারও বলছি, বর্ষা রাজনীতিতে আসতে পারে। কারণ নেত্রী হিসেবে সে খুব ভালো এবং তার প্রশাসনিক দক্ষতাও অসাধারণ। গত কয়েক বছর ধরে তার আচরণ, মানুষের সঙ্গে মেলামেশা দেখে মনে হয় সে সত্যিই পারবে।”

তিনি আরও বলেন, “সে যখন গ্রামে যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত, কখনো ৮-৯ ঘণ্টা ধরে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। নিজের হাতে সাহায্য করে। আমরা অনেক সময় অন্যদের দায়িত্ব দিয়ে চলে আসি, কিন্তু বর্ষা তা করেন না। বাচ্চাদের স্কুলব্যাগের মতো ব্যাগে টাকা নিয়ে নিজে দাঁড়িয়ে ৬-৭-৮ ঘণ্টা পর্যন্ত সাহায্য বিতরণ করেন। তার মধ্যে দেশসেবার মতো অসাধারণ ধৈর্য ও নিষ্ঠা আছে।”

সবশেষে অনন্ত জলিল বলেন, “আমরা সবসময় নিরপেক্ষ থেকেছি এবং ভালো কিছুর পক্ষে থেকেছি। যদি আমি নিজে সৎ থাকি, তাহলে আমাকে দেশ ছাড়তে হবে কেন? সৎ পথে থেকেও নেতৃত্ব দেওয়া সম্ভব।”

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×