দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
বিয়ের মাত্র দেড় মাস না পেরোতেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তারকা দম্পতি ক্যাপশনে লিখেছেন— “আমরা এখন তিনজন”। এই একটি লাইনেই নেটিজেনদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।অনেক ভক্ত ধরে নিয়েছেন যে, খুব শিগগিরই বাবা-মা হতে চলেছেন বিজয় ও রাশমিকা। পোস্টের কমেন্ট সেকশন শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। আবার অনেকে কটাক্ষ ও সমালোচনা করেছেন। কেউ কেউ অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তুলনা টেনেছেন এবং বিয়ের আগেই রাশমিকা অন্তঃসত্ত্বা ছিলেন কি না— এমন প্রশ্নও উঠেছে।
এছাড়া রাশমিকা ওই পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামে একটি অ্যাকাউন্ট ট্যাগ করায় নতুন কৌতূহল তৈরি হয়েছে। অনেকের ধারণা, এটি হয়তো কোনো নতুন প্রজেক্ট বা কাজের ইঙ্গিত দিচ্ছে। তবে এত আলোচনার পরও তারকা দম্পতি এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে ‘তিনজন হওয়া’র এই বার্তা ঘিরে রহস্য আরও বেড়েছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তাদের বিয়েতে অন্ধ্রপ্রদেশ ও কোদাবা ঐতিহ্যের মিশ্রণ দেখা গিয়েছিল। ৪ মার্চ হায়দ্রাবাদে বন্ধুদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তারা। এমনকি বিয়ের এক মাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের এক মন্দিরে পূজা দিতে যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।