সকল মেনু

ফারিণের কাঁধে ও জ্যোতির কোমরে হাত দিয়ে সমালোচনার মুখে শাকিব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা থাকলেও মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। তবে সিনেমার প্রচারণার বাইরে সম্পূর্ণ ভিন্ন একটি কারণে সম্প্রতি আবার আলোচনায় এসেছেন শাকিব খান।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খান, তাসনিয়া ফারিণসহ পুরো টিম উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও ক্লিপে দেখা যায়, সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ফারিণকে কয়েকবার অস্বস্তি প্রকাশ করতে এবং হাতটি সরানোর চেষ্টা করতে দেখা গেলেও তিনি তা সরাতে পারেননি। দৃশ্যটি নেটিজেনদের নজরে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা ও বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনা ঘিরে শাকিব খানের ব্যক্তিগত আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে।

নেটিজেনদের মধ্যে দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। একপক্ষ মনে করছেন, একজন পেশাদার অভিনয়শিল্পীর কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং সহ-অভিনেত্রীর জন্য অস্বস্তিকর। অন্যপক্ষ বিষয়টিকে নিছক মজার বা স্বাভাবিক মুহূর্ত হিসেবে দেখছেন। এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান বা সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×