সকল মেনু

পরীমনির হঠাৎ রহস্যময় স্ট্যাটাস

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি ফেসবুকে একটি রহস্যময় ও সতর্কমূলক পোস্ট দিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তিনি ইয়াবা আসক্ত এক নারীকে উদ্দেশ্য করে এই পোস্ট করেন, যাতে তিন মাস বয়সী এক শিশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পোস্টে পরীমনি লিখেছেন: “বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মাকে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে।”

তিনি আরও কঠোরভাবে সতর্ক করে বলেন: “আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে।” পরীমনি আশা প্রকাশ করেছেন যে, যাকে উদ্দেশ্য করে পোস্ট করা হয়েছে, তিনি এটি দেখবেন এবং সহযোগিতা করবেন।

তিনি লিখেছেন: “আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একজন মন্তব্যকারী রাজু ওয়াসিফ জিতু লিখেছেন: “বাচ্চাটিকে নিরাপদ করো আপু।” এর জবাবে পরীমনি বলেন: “চেষ্টা করছি, দোয়া করবেন।”

যদিও পোস্টে ওই নারীর পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবু এটি নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা চলছে। পরীমনির এই পোস্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও বিতর্কিত ব্যক্তিত্বের আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×