সকল মেনু

সংসারের জন্য অভিনয় ছাড়তেও প্রস্তুত পূজা চেরি

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন। মাছরাঙা টেলিভিশনের একটি পডকাস্ট শোতে তিনি এসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে পথচলা শুরু করলেও, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শোনা যায়, তা পুরোপুরি সত্য নয়। এছাড়া শাকিব খান, সিয়াম আহমেদ কিংবা আদর আজাদের সঙ্গে তার নাম জড়ালেও সেগুলোর কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।

পডকাস্টে পূজা চেরি নিজের বর্তমান সম্পর্কের বিষয়েও ইঙ্গিত দেন। তিনি জানান, সম্পর্কের প্রতি তিনি খুবই শ্রদ্ধাশীল এবং নিজের নামের সঙ্গে ডিভোর্স শব্দটি যুক্ত হোক, তা তিনি কখনোই চান না। পূজা বলেন, সম্ভব হলে অভিনয় ও সংসার দুটোই একসঙ্গে সামলাবেন। তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে একটির জন্য অন্যটির ক্ষতি হচ্ছে, তবে তিনি নির্দ্বিধায় অভিনয় ছেড়ে সংসারকেই বেছে নেবেন। সুঅভিনেত্রী হওয়ার স্বপ্ন থাকলেও ব্যক্তিগত জীবনের স্থিতিশীলতাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

পাশাপাশি, ঈদে মুক্তি পেতে যাওয়া তার নতুন সিনেমা দম নিয়েও তিনি কথা বলেছেন। রুম্মান রশিদ খানের উপস্থাপনায় বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে শিরোনামের এই শোটি মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ রাত নয়টায় প্রচারিত হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×