সকল মেনু

মান-অভিমান ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী

টলিউডের সুপারহিট জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন তাঁরা। কিন্তু ২০২৫-এ মুক্তিপ্রাপ্ত ‘ধুমকেতু’-র প্রমোশনের সময় তাঁদের মধ্যে দূরত্ব ও পাল্টাপাল্টি অভিযোগ ভক্তদের উদ্বিগ্ন করেছিল।

সেই অভিমান এবার ধুয়ে-মুছে সাফ! নতুন বছরের শুরুতেই বড় সারপ্রাইজ দিলেন দেব। তাঁর ৫১তম ছবিতে নায়িকা হিসেবে ফিরছেন শুভশ্রী। ২০২৬-এর দুর্গাপুজোয় মুক্তি পাবে এই নতুন ছবি, যাতে থাকবে প্রেম, রোম্যান্স ও অ্যাকশনের মিশেল। গুঞ্জন, এটি হতে পারে ‘খাদান’-এর সিক্যুয়েল। যদিও ছবির নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠানে দেব-শুভশ্রীকে দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়, যা জুটি পুনর্মিলনের গুঞ্জনকে আরও জোরালো করে। আগে একাধিক সাক্ষাৎকারে দু’জনেই জানিয়েছিলেন, সঠিক স্ক্রিপ্ট পেলে ফের একসঙ্গে কাজ করতে রাজি তাঁরা।‘দেশু’ ভক্তদের মধ্যে এই খবর উচ্ছ্বাসের ঝড় তুলেছে।

দশক পর আবার বড়পর্দায় তাঁদের রসায়ন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। নতুন বছরে টলিউডের জন্য এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে!

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×