দীর্ঘ ১৩ বছরের প্রেমের গুঞ্জন শেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতির সুখের খবরে ভক্তদের আগ্রহের শেষ নেই।
এবার সেই সুখের নতুন ছবি মিলল সুদূর মালদ্বীপ থেকে। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা ছুটি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন সমুদ্রের অপার সৌন্দর্যে ঘেরা মালদ্বীপের একটি রিসোর্টে। মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে তারা একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ছড়াচ্ছেন।
শুধু সমুদ্রবিলাস নয়, মেহজাবীন-আদনান মেতেছেন সাইকেলিংয়েও। চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও তারা ক্যামেরাবন্দী করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।