সকল মেনু

‘আমি বড় ভুল করেছি’: বিচ্ছেদের পর কান্নায় ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা

ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের টানাপোড়েন নিয়ে প্রায়শই শিরোনামে থাকেন তারকারা। সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা রণবীর কাপুরের বহুল চর্চিত বিচ্ছেদ নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন এক বর্ষীয়ান সাংবাদিক। সাংবাদিকের দাবি, বিচ্ছেদের পর ক্যাটরিনা এতটাই বিধ্বস্ত ছিলেন যে, তিনি অঝোরে কাঁদতে কাঁদতে বলেছিলেন— “আমি বড় ভুল করে ফেলেছি।”

‘অজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে কাজ করার সময় ক্যাটরিনা ও রণবীরের প্রেম শুরু হয়। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক বর্ষীয়ান সাংবাদিকের কাছে ক্যাটরিনা তার চরম হতাশার কথা জানান।

ওই সাংবাদিক সম্প্রতি একটি পডকাস্টে জানান, যশরাজ ফিল্মসের স্টুডিওতে একটি সাক্ষাৎকারের সময় ক্যাটরিনা কান্নায় ভেঙে পড়েছিলেন। বারবার তিনি বলছিলেন:

সাংবাদিকের দেওয়া তথ্য অনুসারে, ক্যাটরিনা ভেবেছিলেন যে রণবীরের সঙ্গে তার বিয়ে হবে এবং তিনি কাপুর পরিবারের অংশ হয়ে উঠবেন। সেই সময় বলিউডে এই ধারণা প্রচলিত ছিল যে, কাপুর পরিবারের বউদের নাকি অভিনয় করতে দেওয়া হতো না।

ক্যাটরিনা এই ধারণার বশবর্তী হয়ে রণবীরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার কর্মজীবনে একটি বড় ঝুঁকি নিয়েছিলেন। তিনি বিয়ের কথা ভেবে বেশ কিছু বড় বাজেটের সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন। বিচ্ছেদের পর যখন সম্পর্কও থাকল না এবং পেশাগত সুযোগগুলিও হাতছাড়া হলো, তখন তিনি গভীরভাবে হতাশ হয়ে পড়েন।

যদিও রণবীরের সঙ্গে সম্পর্ক মসৃণ হয়নি, তবুও কঠিন সময় পেরিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন ক্যাটরিনা। সেই সময়কার ব্যক্তিগত ও পেশাগত সংকট সামলে তিনি বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। ২০২১ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। গত ৭ নভেম্বর এই দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×