অবশেষে দীর্ঘ দুই বছরের বিরতির অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এই প্রত্যাবর্তন শুধুই কোনো নতুন কাজ নয়, বরং একটি নতুন জুটির ঘোষণা। রোমান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘সিক্রেট’-এর মাধ্যমে আবারও রূপালি আলোয় ধরা দেবেন এই অভিনেত্রী।
বর্তমানে বিজ্ঞাপনে মডেলিং, শোরুম উদ্বোধন এবং ফটোসেশনের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখলেও, এবার তার ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সামাজিক মাধ্যমে নিয়মিত ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে ভক্তদের মুগ্ধ করে যাচ্ছেন এই তারকা।
অপু বিশ্বাসের এই প্রত্যাবর্তনের ছবিতে তাঁর বিপরীতে থাকছেন এই প্রজন্মের অভিনেতা আদর আজাদ। নতুন এই জুটিকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শক। ছবিটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস, যার তত্ত্বাবধানে এটি একটি আকর্ষণীয় থ্রিলার হতে চলেছে। জানা গেছে, ‘সিক্রেট’ সিনেমার শুটিং চলতি এই মাসের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে। রোমান্টিক গল্পের পাশাপাশি অ্যাকশন ও থ্রিলারের মিশ্রণ থাকায় ছবিটি দর্শকদের দারুণ বিনোদন দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সম্প্রতি একটি ফটোসেশনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। নিয়মিত মডেলিং ও ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন অভিনেত্রী। তার স্টাইলকে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।