সকল মেনু

শাকিবের সিনেমা আসছে ওটিটিতে

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’। দর্শকদের জন্য নতুন চমক নিয়ে সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর থেকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে চলেছে।

২০২২ সালের রোজার ঈদে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। শাকিব খান ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক অভিনীত এই সিনেমাটি তখনই ব্যাপক আলোচনা তৈরি করেছিল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আরও রয়েছেন শাহেদ শরীফ খান ও মায়া মনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সোহানী সরকার।

প্রযোজনা সংস্থা তুষার কথাচিত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির পর যারা প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পাননি, তারা এবার ঘরে বসেই পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে শাকিব খানের এটি প্রথম কাজ নয়। এর আগে তাঁর অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটি আই থিয়েটারে মুক্তি পায়, যা ওটিটিতে তাঁর প্রথম সিনেমা। ‘অন্তরাত্মা’ মুক্তির মাধ্যমে কিং খান তাঁর ডিজিটাল দর্শকদের কাছে আরও সহজে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×