সকল মেনু

দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত ৮

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে তেজগাঁওয়ের এফডিসি মোড়ে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসের একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খান।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের ফেসবুক পেজে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়, সকালে ক্ষণিকা বাসটি দুর্ঘটনায় পড়েছে। ডাকসু নেতারা হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ফেসবুকে জানান, এফডিসির সামনে ক্ষণিকা বাস দুর্ঘটনায় শিকার হয়েছে। তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×