সকল মেনু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সর্বশেষ

সিইসি’র ভাষণটি আজ বিকেল ৪টায় নির্বাচন ভবনে রেকর্ড করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভাষণটি কখন প্রচার করা হবে এবং কখন তফসিল ঘোষণা করা হবে, সেই সময়টি নিয়ে এখন আলোচনা চলছে।

পরবর্তী ২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে নতুন তথ্য জানানো হবে বলে আশা করা যায়। সিইসি’র রেকর্ডকৃত ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে, আর সম্প্রচারের সময়ই তফসিল কার্যকর হবে।

তফসিল ঘোষণার আগে নিয়ম অনুযায়ী আজ দুপুরে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন।

ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×