অল্পের জন্য ভয়াবহ ট্রাকচাপার ঘটনা থেকে প্রাণে রক্ষা পেলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল মঙ্গলবার ২ ডিসেম্ব রাতে তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গণসংযোগের কাজ শেষে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে প্রায় চাপা দিতে যাচ্ছিল।
ফেসবুক পোস্টে রাশেদ খান বর্ণনা করেন, গণসংযোগ শেষে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতবেগে আসা ট্রাকটি তাকে চাপা দেওয়ার মুহূর্তে তার শ্যালক পেছন দিক থেকে দ্রুত তাকে টেনে ধরেন, যার ফলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
তিনি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তার পোস্টে লেখেন, “গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।”
রাশেদ খানের এই অল্পের জন্য প্রাণে রক্ষা পাওয়ার খবরটি তার রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং তারা তার শারীরিক নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।