পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা নিয়ে এগিয়ে চলেছে সমকালীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নব নিউজ ২৪’ (Nabo News 24)। আধুনিক বিশ্বের নিত্যনতুন ফিচার এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত পাঠকদের কাছে পৌঁছে দিতে আমাদের রয়েছে একদল সাহসী, দক্ষ ও উদ্যমী সংবাদকর্মী।
স্মার্ট বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির আলোয় আরও সমৃদ্ধ করতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই ‘নব নিউজ ২৪’ পরিবারকে আরও শক্তিশালী করতে সারাদেশে জেলা/উপজেলা প্রতিনিধি এবং ঢাকা অফিসের জন্য দক্ষ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।
আমরা চাই দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ‘নব নিউজ ২৪’-এর একটি করে সংবাদ পরিবার গড়ে উঠুক। যেখানে প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। যোগ্যতা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে প্রতিনিধিদের নিয়মিত মূল্যায়ন করা হবে এবং সফল প্রতিনিধিদের সম্মানিত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: উপজেলা পর্যায়ের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সাংবাদিকতা ও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের তীব্র আগ্রহ থাকতে হবে।
পরিশ্রমী, দায়িত্বশীল এবং লেখালেখিতে দক্ষ হতে হবে।
স্থানীয় পর্যায়ে বিজ্ঞাপন সংগ্রহে আগ্রহ থাকতে হবে।
প্রতিটি সংবাদ নিজস্ব উদ্যোগে সংগ্রহ করতে হবে এবং সংবাদের সঙ্গে ছবি ও ভিডিও পাঠাতে হবে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অন্য কোনো পত্রিকা বা মাধ্যম থেকে সংবাদ কপি (Copy-Paste) করে পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।
ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে (Facebook/YouTube) প্রচার করতে হবে।
সংবাদ পাঠানোর আগে বানান ও তথ্যগত ভুল সংশোধন করে পাঠাতে হবে।
কোনো ফি নেই: নব নিউজ ২৪-এ প্রতিনিধি হওয়ার জন্য কোনো ধরনের ফি বা জামানত প্রদান করতে হবে না।
বিজ্ঞাপন কমিশন: সংগৃহীত বিজ্ঞাপনের ৫০ শতাংশ (50%) কমিশন প্রতিনিধিকে প্রদান করা হবে।
ভিডিও ভিউ সম্মানী: প্রতিনিধিদের পাঠানো ভিডিও প্রত্যেক ১০ লাখ (১ মিলিয়ন) ভিউ হলে বিশেষ সম্মানী প্রদান করা হবে।
প্রয়োজনীয় সাপোর্ট: যারা নিয়মিত সংবাদ পাঠাবেন এবং অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের প্রয়োজন অনুযায়ী নেট বিল, মাইক্রোফোন, বুমসহ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়া হবে।
স্থায়ী পদের সুযোগ: ধারাবাহিকভাবে ভালো কাজ করলে আগামী ৬ মাসের মধ্যে জেলা ভিত্তিক স্থায়ী নিয়োগের সুযোগ রয়েছে।
আমরা সরকার ও তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করে থাকি।
ঢাকা অফিসের জন্য দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় পদবী ও বেতন নির্ধারণ করা হবে।
ঢাকা অফিসের পদের বিবরণ:
১. ঢাকা সিটি রিপোর্টার
পদ সংখ্যা: ৪ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: ঢাকার বিভিন্ন এলাকা, রাস্তাঘাট ও বিট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে স্টাফ রিপোর্টার/সিনিয়র রিপোর্টার পদ দেওয়া হবে।
২. ভিডিও এডিটর (Video Editor)
পদ সংখ্যা: ৩ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: Adobe Premiere Pro অথবা সমমানের সফটওয়্যারে দক্ষ হতে হবে। দ্রুত নিউজ ভিডিও তৈরি এবং আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইনে পারদর্শী হতে হবে।
৩. ওয়েবসাইট অপারেটর/ নিউজ অপারেটর (WordPress Expert)
পদ সংখ্যা: ৩ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: WordPress পরিচালনা, নিউজ পোস্টিং, দ্রুত বাংলা টাইপিং এবং বানান সংশোধনে দক্ষ হতে হবে।
৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ২ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: Facebook Page পরিচালনা, বিভিন্ন প্ল্যাটফর্মে নিউজ প্রচার এবং অর্গানিক রিচ (Organic Reach) বাড়ানোর কৌশল সম্পর্কে ধারণা থাকতে হবে।
আবেদন করার নিয়ম ও ঠিকানা
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিসহ নিচের ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৭ পর্যন্ত।
বরাবর:
সম্পাদক ও প্রকাশক
নব নিউজ ২৪ (Nabo News24)
বিটিএ টাওয়ার (১৪ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড নং-১৭,
বনানী সি/এ, ঢাকা-১২১৩।
বিশেষ দ্রষ্টব্য: আবেদনপত্রের খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
📞 +৮৮০২২-২৬৬০৩৩৭
📱 +৮৮০১৭১১-৬৫৪৭৬৬
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।