সকল মেনু

যশোরে বিজিবির অভিযানে গাঁজাসহ চোরাচালান পণ্য জব্দ, আটক ২

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্যসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ তারিখে ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২ কেজি ভারতীয় গাঁজা, ১৮টি শাড়ী, ৫টি থ্রি-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল, ৫৬টি চকলেট এবং ৩০৭টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ সাত হাজার সাতশত আশি টাকা।

এই ঘটনায় আটককৃত আসামিরা হলেন যশোরের ঝিকরগাছা থানার বদখানা গ্রামের জনাব আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম এবং ঢাকা ধানমন্ডির জিগাতলা এলাকার অমল কৃষ্ণ দাসের ছেলে অনিরুদ্ধ দাস অনি। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান চক্র রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্তের সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×