সকল মেনু

আবারও ফিরছে সেরা করদাতা পুরস্কার

দেশের সেরা করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দিতে একটি নতুন নীতিমালা তৈরি করছে সরকার। এই নীতিমালার অধীনে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টি ক্যাটাগরিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কারে ভূষিত করা হবে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় এই নীতিমালা প্রণয়নের আনুষ্ঠানিক উদ্যোগ ও প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করা এবং সর্বস্তরের মানুষকে কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যেই মূলত ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বশেষ ২০২২-২৩ করবর্ষে ১৪১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা প্রদান করেছিল। এরপর থেকে এই পুরস্কার প্রদান সাময়িকভাবে বন্ধ ছিল। নতুন এই নীতিমালার মাধ্যমে আবারও করদাতাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×