সকল মেনু

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সীমান্তের বাইরে আমাদের শুধু ‘বন্ধু ও অংশীদার’ রয়েছে, কোনো ‘প্রভু’ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, দেশের নতুন সরকার বিশ্বের সব দেশের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ার নীতিতে এগিয়ে চলছে।

শুক্রবার (৫ জুন) ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ ব্রিফিংয়ে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ প্রথম’ (Bangladesh First)-এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ প্রথম’—এই দর্শনের ওপর ভিত্তি করেই আমাদের সরকারের বর্তমান পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। তবে এর মানে এই নয় যে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন বা একা। এর প্রকৃত অর্থ হলো—বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আমাদের জনগণের কল্যাণের বিষয়ে বর্তমান সরকারের রয়েছে এক দৃঢ় অঙ্গীকার।

তিনি আরও উল্লেখ করেন, এই নীতি একই সঙ্গে আমাদের এমন এক বিশ্বাসের প্রকাশ ঘটাচ্ছে যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সীমান্তের বাইরে যারা আছেন, তারা সবাই আমাদের বন্ধু ও অংশীদার, কোনো প্রভু নয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×