সকল মেনু

জ্বালানির মূল্যবৃদ্ধি জনগণের ওপর জুলুম: জামায়াত আমির

জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ ও জুলুম হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জনগণ যে ধরনের পরিবর্তন ও সুশাসন প্রত্যাশা করেছিল, বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানির দাম বাড়ানোর অর্থ হলো জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া, যা সাধারণ মানুষের ওপর এক ধরনের জুলুম।

এ সময় শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সিলেটে অবস্থানকালে তার সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×